

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন তুষভান্ডার ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে ইউনিয়নবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। এ উপলক্ষে ইউনাইটেড তুষভান্ডারের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবক এবং সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে পরিচিত কালীগঞ্জ উপজেলার সুপরিচিত ব্যক্তিত্ব জনাব ফারহান উদ্দিন আহমেদ পাশা-কে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানানো হয়েছে।
আহ্বানে বলা হয়, তুষভান্ডার ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী নির্বাচনে জনাব ফারহান উদ্দিন আহমেদ পাশার বিজয়ের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব তুষভান্ডার গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় ইউনিয়নবাসীর প্রতি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ বজায় রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।







